August 25, 2026, 3:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

অতিপ্রবল ঘূর্ণিঝড় রূপে আঘাত হানবে ইয়াস, গতি ভারতের দিকে

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আজ মঙ্গলবার (২৫ মে) রাত নাগাদ এটি ইয়াস প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে।
এটি আজ (মঙ্গলবার) ঘূর্ণিঝড় ইয়াস উপকূল থেকে এখনো ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি যদি গতিপথ পরিবর্তন না করে তবে বাংলাদেশ উপকূলে প্রবেশের সম্ভাবনা নেই।

এসব তথ্য জানান সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের উপকূলে না এলেও এর প্রভাব পড়বে উপকূলে। ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাসসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এর প্রভাব আমাদের উপকূলে শুরু হবে আরও পরে। মঙ্গলবার (২৫ মে) রাত থেকে এর প্রভাব শুরু হবে। মেঘ চলে আসবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি কখন উপকূল অতিক্রম করবে সেটিও আরও পরে জানা যাবে।

ইয়াসের একটি সম্ভাব্য গতিপথ তৈরি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সে অনুযায়ী, ঘূর্ণিঝড়টি কেন্দ্র আঘাত হানার সম্ভাবনা রয়েছে ভারতের উড়িষ্যায়। দ্বিতীয় সর্বোচ্চ আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গে। উড়িষ্যা-পশ্চিমবঙ্গের চেয়ে কম প্রভাব পড়বে বাংলাদেশে। বাংলাদেশ অংশে খুলনা উপকূল বিশেষ করে সুন্দরবনে এর বেশি প্রভাব পড়তে পারে। এছাড়া মিয়ানমারেও এর হালকা প্রভাব পড়তে পারে।
অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারেই বুধবার ভোরে ইয়াসের চোখ বা কেন্দ্রটি ভারতের উপকূলের কাছে যাবে এবং স্থলভাগে উঠবে। বুধবার সারাদিন তান্ডব চালিয়ে এ দিন শেষভাগে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর বৃহস্পতিবারের শুরুর দিকে ঘূর্ণিঝড় থেকে এটি গভীর নিম্নচাপে রূপ নেবে। বৃহস্পতিবার শেষ দিকে এটি নিম্নচাপে পরিণত হবে।
চিত্রে আরও দেখা গেছে, ঘূর্ণিঝড়ের চোখ বা কেন্দ্রটি বঙ্গোপসাগর থেকে সোজা ভারতের দিকে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net