August 31, 2026, 2:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

মালয়েশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত দুই শতাধিক

ঢাকা অফিস/

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের ভয়াবহ সংঘর্ষে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আহত আরো ১৬৬ জনের অবস্থা তেমন গুরুতর নয় বলেও নিশ্চিত করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় আহতদের কুয়ালালামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ছবি মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ও ইন্সট্রোগ্রামে প্রচার হতে থাকে। ছবিতে দেখা যায় রক্তাক্ত যাত্রীরা মেঝেতে পড়ে ছটফট করছেন।

দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছে প্রেসারানা মালয়েশিয়া বেরহাদ রেল কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধারকর্মীরা কেএলসিসি স্টেশনে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। এমতাবস্থায় সবাইকে নির্দেশনা মেনে চলা এবং শান্ত থাকার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ডাং ওয়াঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ জানান, দুর্ঘটনায় আহতদের কুয়ালালামপুর হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, একটি ট্রেন যাত্রী বহন করছিল এবং অপর ট্রেনটি খালি ছিল এবং কাম্পুং বারু থেকে গুম্বাকের দিকে যাচ্ছিল। ট্রেন দুর্ঘটনার বিষয়ে দেশটির ফেডারেল টেরিটরিজ মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসা বলেন, বিশেষত নিয়ন্ত্রণ স্টেশনে কোনো গাফিলতি হয়েছে কিনা তা নিয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দেয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net