June 22, 2026, 10:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

সৌদি যুবরাজের স্বপ্নের ‘নিওম’ শহর/ জমি না ছাড়লে গ্রামবাসীকে ‘হত্যার’ নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের নিওম শহরের জন্য বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। নির্দেশ দেয়া হয়েছে যারা শহরের জন্য জায়গা ছেড়ে দেবেন না, তাদের বিরুদ্ধে যেন গুলি করাসহ অন্যান্য মারণাস্ত্র ব্যবহার করা হয়।
কর্নেল রাবিহ আলেনেজি নামের এক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রামবাসীকে উচ্ছেদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
উচ্ছেদ অভিযানের বিরোধিতা করায় ইতিমধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ৫০০ বিলিয়ন ডলারের এই শহরটি ক্রাউন প্রিন্স সালমানের ভিশন-২০৩০ এর অংশ। তবে সৌদির সরকার এবং নিওম শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিশ্বের অন্যান্য শহর থেকে সম্পূর্ণ ভিন্ন হবে নিওম শহর। পরিকল্পনা অনুযায়ী, ১৭০ কিলোমিটার লম্বা এই শহরটির প্রশস্ত হবে মাত্র ২০০ মিটার। এতে কোনো গাড়ি থাকবে না। তবে ২০৩০ সালের মধ্যে শহরটি পুরোপুরি নির্মাণ সম্ভব হবে না। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যে ২ দশমিক ৪ কিলোমিটার অংশ তৈরি করা যাবে।
সরকারি তথ্য অনুযায়ী, এই শহরের জন্য ৬ হাজার মানুষ অন্যত্র সরে গেছেন। যদিও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। বার্তা সংস্থাটি স্যাটেলাইটের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে শহরের জন্য আল-খুরাইবাহ, শার্মা এবং গায়াল নামের তিনটি গ্রাম ধ্বংস করা হয়েছে। এসব গ্রামে থাকতেন হুয়াইতাত গোত্রের মানুষ। সৌদির এই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি বলেছেন, ‘মোহাম্মদ সালমানের চিন্তার মূল বিষয় হলো নিওম শহর। এ কারণে হুয়াইতাত গোত্রের সঙ্গে এমন নির্মমতা করেছেন তিনি।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net