April 25, 2026, 5:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা

৩৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঘূর্ণিঝড় রেমালের কারনে দূর্ঘটনা এড়াতে বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এই রুটে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।
এর আগে গত রোববার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করলে পদ্মা নদী উত্তাল হতে শুরু করে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ওইদিন রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন জানান, নদী এখন ^াভাবিক। সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই।
দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার  শিমুল ইসলাম বলেন, লঞ্চ চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
কতৃপক্ষ বলছে, খুব শীঘ্রই সিদ্ধান্ত দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net