May 29, 2026, 3:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের

দৌলতপুর উপজেলায় ১৪০ কোটি টাকার ভুট্টা উৎপাদন !

নাজমুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট,দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৬৯২ হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টা। এতে উপজেলায় ভূট্টা উৎপাদন হয়েছে প্রায় ৫২ হাজার টন। এ উৎপাদন থেকে কৃষকরা আয় করছে প্রায় ১৪০ কোটি টাকা।
কৃষি অফিস বলছে, ব্যাপক হারে ভুট্টার চাষ করেছে উপজেলার চাষিরা। এর মধ্যে উপজেলার বিস্তীর্ণ পদ্মার চরে উৎপাদন হয়েছে অন্তত ৭৫ কোটি টাকার ভূট্টা।
উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, গত বছর এ উপজেলাতে ভুট্রা আবাদ হয়েছিল ৪ হাজার ৩৫৫ হেক্টর জমিতে।
উপজেলার পদ্মার চরের ফিলিপনগর, মরিচা, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন রয়েছে এ উৎপাদনের শীর্ষে। এ ইউনিয়ন গুলোতে উৎপাদন হয়েছে ২৮ হাজার মেট্রিকটন ভূট্টা।
কৃষকরা বলছেন অনুকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের অনুপস্থিতিতে ভালো ফলনের পাশাপাশি বাজারে দামও পাচ্ছেন ভালো যা তাদের লাভবান করেছে।
ভবেরপাড়া কৃষক আলমগীর হোসেন ভূঁইয়া জানান, “তার দুই বিঘা জমিতে ভুট্টা ছিল। ফলন খুব ভালো হয়েছে, আর বাজার দরও ভালো থাকায় ভালো দাম পেয়েছেন তিনি।”
আরেক কৃষক জাহিদুল ইসলাম বলেন, “অনুকূল আবহাওয়া এবং কোনো বড় ধরনের দুর্যোগ না থাকায় এবার ফসলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও কিটনাশক ও সারের দাম কিছুটা বেশি ছিল, তবে ফলন ভালো হওয়ায় তিনি খুশি।
ভুট্টার ফলন বৃদ্ধি পাওয়ায় উপজেলার পাইকারি বাজারগুলোতে ব্যাপকভাবে ভুট্টার আমদানি হয়েছে। হোসেনাবাদ বাজার থেকে প্রতিদিন গড়ে ৮টি ট্রাকভর্তি ভুট্টা দেশের বিভিন্ন গো-খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে পাঠানো হচ্ছে।
হোসেনাবাদ বাজারের “নাড়ু এন্ড ব্রাদার্স” আড়তের স্বত্বাধিকারী জানান, “এবার কৃষক পর্যায় থেকে ব্যাপকভাবে ভুট্টা আমদানি হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ। শুকনো ভুট্টার দাম কেজিতে ২৮ থেকে ৩০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে, আর কাঁচা ভুট্টার দাম কিছুটা কম।”
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। ফলন ও দাম দুটোই ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন।”
শুভব্রত আমান, কুষ্টিয়া
৩/৫/২০২৫

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net