June 1, 2026, 12:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা

আরব আমিরাতে কেজি স্কুল থেকেই শিশুরা এআই শিখবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের পাঠক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক শিক্ষা যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে। দুবাইর শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য জানিয়েছেন।
এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদেরকে এআইর আদ্যোপান্ত সম্পর্কে জানানো এবং একইসঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্ক অবগত করা।’
দুবাইর রাজপরিবারের ওই সদস্য বলেন, ‘পুরনো আমল থেকে অনেকটাই ভিন্ন এই বর্তমান যুগে আমাদের দায়িত্ব হলো শিশুদেরকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো’।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের অন্যতম সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতি বড় আকারে অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এআইর ওপর ভরসা রাখতে চায় আমিরাত।
২০১৭ সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমিরাত। ইতোমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি।
ফেব্রুয়ারিতে আমিরাত তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডাটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net