July 23, 2026, 5:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

দেশে প্রথম/রাজশাহীর দুটি জলাভূমিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রথমবারের মতো দেশে দুটি জলাভূমিকে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
বুধবার (৭ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ ঘোষণা করা হয়। ঘোষিত দুটি জলাভূমি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা ও গোদাগাড়ী উপজেলার বিলভালা।এর মধ্যে বিলজোয়ানার ১ দশমিক ৬৫ একর এলাকা এবং বিলভালা মৌজার ১৫ দশমিক ০৮ একর এলাকা এ ঘোষণার আওতায় থাকবে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ঘোষণা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিলজোয়ানা ও বিলভালা দুটি স্থানই শীতকালে দেশী ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল। এই দুটি বিলে দেখা যায় কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূরের মতো দেশী জলচর পাখি। এছাড়া আরো দেখা যায় বালিহাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস ও ভূতি হাঁসের মতো নানা পরিযায়ী পাখি। শুধু পাখিই নয়, জলাভূমিগুলোতে প্রায় শতাধিক পাখির পাশাপাশি উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীরও বাস রয়েছে।
অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এসব এলাকায় পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে। একই সঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাক্ষেত্র হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net