July 28, 2026, 10:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে ভোটের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মহামান্য আদালত আমাদের নির্দেশ দিয়েছেন যেন পাবনা-১ ও ২ আসনে কোনো ধরনের ভোটসংক্রান্ত কার্যক্রম পরিচালনা না করা হয়। আদালতের এই আদেশের প্রতি সম্মান জানিয়ে আপাতত ওই দুই আসনে ভোটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।”
ইসি সূত্রে জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দায়ের করা একটি রিট মামলার শুনানির প্রেক্ষাপটে আদালত এমন নির্দেশনা দিয়েছেন। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব আসনে তফসিল অনুযায়ী ভোটগ্রহণ, প্রচার কার্যক্রম ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য প্রস্তুতি স্থগিত থাকবে।
এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও। পাবনার চারটি আসনের মধ্যে দু’টি আসনে ভোট স্থগিত হওয়ায় প্রার্থীদের প্রচার কার্যক্রম থমকে গেছে। এ নিয়ে কোথাও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ, আবার কোথাও বিক্ষোভ কর্মসূচির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের পরবর্তী আদেশ পাওয়া মাত্রই পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে তা জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net