August 24, 2026, 7:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খোকসায় নিজ নামে বরাদ্দ ত্রাণ না পেয়ে প্রতিবাদ করায় যুবলীগ নেতা হামলার শিকার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ত্রাণ বন্টনে অনিয়মের প্রতিবাদ করায় এক ওয়ার্ড যুবলীগের সভাপতিকে পিটিয়ে জখম করেছে স্থানীয় কমিশনার ও তার লোকেরা। রোববার বিকালে এ ঘটনা ঘটে।
হামলার শিকার যুবলীগ নেতার নাম আক্কাস আলী। তিনি খাকসা পৌরসভার ২ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি। জানা গেছে, আক্কাস নিজেও একজন দুস্থ হিসেবে ত্রাণ তালিকায় অর্ন্তভুক্ত ছিলেন। কিন্তু তার ক্রাণটিও তিনি পাননি।
আক্কাসের অভিযোগ এ ওয়ার্ডে ত্রাণ বিতরণে চরম অনিয়ম চরছে। বিষয়টি খতিয়ে দেখতে গত রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সেখানে পরিদর্শনে যান। সেখানে তাদের কাছে ত্রাণ বিষয়ে জানতে চাওয়া হয়।

আক্কাস জানান তিনি সকল অনিয়মের বিষয়ে তুলে ধরেন। তিনি নিজের ত্রাণটিও না পাওয়ার বিষয়টি জানান। এতে খেপে যান কাউন্সিলর ফকর। তারই সুত্র ধরে তার উপর হামলা বলে বলে আক্কাসের অভিযোগ।
খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকি’ৎসাধীন আক্কাস জানান ২নং ওর্য়াড পৌর কমিশনার ফকর উদ্দিন তার ভাই শ্রমিকলীগ নেতা সাইদুল ইসলামের নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা হয়। তারা তাকে লাঠি দিয়ে পেটায় ও আহত করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, এ বিষয়ে এখনো থানাতে কেউ অভিযোগ করেন নি।
এদিকে সোমবার সকালে আক্কাসকে দেখতে যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত । পরে খোকসা থানা থেকে একজন পুলিশ কর্মকর্তা হাসপাতালে আক্কাসের অবস্থা জানতে আসেন বলে জানা যায়।

এদিকে খোকসা পৌর মেয়র তরিকুল ইসলাম জানান ত্রাণ বন্টনে কোথাও কোন অনিয়ম হচ্ছে না। আক্কাস ও ফকরের মধ্যে এলাকাগত দ্বন্দ্ব থাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।

এদিকে ত্রাণ তালিকায় স্বয়ং যুবলীগ নেতার নাম থাকায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সুষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কেউ মুখ খোলেননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net