March 10, 2026, 5:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

দেশে একদিনে আক্রান্ত ৭৮৬, মোট মৃত্যু ১৮৩

দৈনিক কুষ্টিয়া ডিজিটার ডেস্ক//

দেশে আবারও লাফিয়ে বেড়ে যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭৮৬ জন, যা একদিনে সর্বোচ্চ। এই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের।

দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮৩ জন। এর মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় যার মৃত্যু হয়েছে তিনি পুরুষ, বয়স ২১-৩০ এর মধ্যে।

সাড়ে সাত শ ছাড়ানো আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০,৯২৯ জন। এর মধ্যে নতুন ১৯৩ জনসহ মোট আরোগ্যের সংখ্যা ১,৪০৩ জন।

করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব হালনাগাদ তথ্য জানান হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৩টি ল্যাব থেকে ৬,১৮২টি নমুনা সংগ্রহ করা হয়; পরীক্ষা করা হয় ৫,৭১১টি।

২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৮ জন; বর্তমানে আইসোলেশনে আছেন মোট ১,৬৯৪ জন। এই সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১,২৪৩ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৫১ হাজার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net