October 12, 2026, 6:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত কিশোরের ভুট্রা মাড়াই করে দিলেন পুলিশ সদস্যরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হতদরিদ্র করোনা আক্রান্ত যুবকের ক্ষেতের ভুট্রা মাড়াই করে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সদস্যরা।
জানা যায় বাধন, ১৪ পিতা মোস্তফা আলী দেশে লকডাউন ঘোষণা হলে মানিকগঞ্জ থেকে বাড়ী চলে আসে। জেলার বাইরে থেকে আসার কারনে তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ প্রেরণ করা হয় এবং তার কোভিড-১৯ পজিটিভ আসে। বাধনের পরিবার সহ আশে পাশের ৬/৭টি বাড়ি লকডাউন করে দেয়া হয়।
পুলিশ জানায়, তারা জানতে পারে, বাধন শিশু শ্রেণীর হলেও সে তার পরিবারের একমাত্র উর্পাজনক্ষম। তার অসুস্থ্যতার কারনে পরিবারটি অসহায় হয়ে পড়ে। তাদের একটি ভুট্টার ক্ষেতে ভুট্টা মাড়াই করে ঘরে তোলার মতো কোন শ্রমিক পাওয়া যাচ্ছিল না বা তাদের নিকট আত্মীয় স্বজনের মধ্যে এমন কাউকে পাওয়া যাচ্ছিল না।
এমতাবস্থায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি অবহিত হবার পর তার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কলিমুল্লাহ’র নেতৃত্বে সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান সহ সদর থানা পুলিশের একটি টিম বাধন এর পরিবারকে সাহায্য করার জন্য ৬ মে হাজরাহাটি গ্রামে হাজির হয়। পরে স্থানীয় স্বেচ্ছা সেবক দলের সহায়তায় সম্মিলিতভাবে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করে বাধনের পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।
ইহা ছাড়াও পুলিশ সুপার বাধনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে খাদ্য সহায়তা ছাড়াও আর্থিক সহায়তা প্রদান করে চলেছেন যাতে করোনা আক্রান্ত বাধনের এই পরিবারটি কোন ভাবেই কষ্টের মুখোমুখি না হয়।
পুলিশের এই কাজ সাধারন মহলে বেশ প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net