August 24, 2026, 10:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
দেশে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা, একই সাথে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ১২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ২০ হাজার ৬৫। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।
শুক্রবার (১৫ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বয়সের দিক থেকে মৃত্যুবরণ করা ১৫ জনের মধ্যে ৮১-৯০ বছরের মধ্যে দুজন, ৬১-৭০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন এবং ২১-৩০ বছরের মধ্যে একজন।
চব্বিশ ঘণ্টায় দেশের ৪১টি (ঢাকায় ২০টি, ঢাকার বাইরে ২১টি) ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯,৫৩৯টি, পরীক্ষা করা হয়েছে রেকর্ড ৮,৫৮২টি। তাতে একদিনে সর্বাধিক ১,২০২ দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে এসেছে ২৫৯ জন; ছাড় পেয়েছে ৮১ জন। বর্তমানে আছেন ২ হাজার ৭৪৮ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ৪৭৯ জন।
একদিনে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৭৯৭ জনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৬ হাজার ৮০৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net