July 23, 2026, 2:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ঠিকাদার কামালকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় কামাল হোসেন (৬৫) নামে এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ মে) রাত ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন উপজেলার জেহালা গ্রামের মৃত জাহান মাস্টারের ছেলে। তিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে ঠিকাদারির কাজ করতেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক আব্দুল আলিম বলেন, রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে রেখে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক জানান তার শরীরের বিভিন্ন¯’ানে কোপানো হয়েছে। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সেলিনা খাতুনের অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধে একই এলাকার স্বাধীন ও তার পরিবারের সদস্যরা কামালকে হত্যা করেছে।
সেলিনা জানান ঐ চক্রটি তার স্বামীকে ঈদের আগে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছিল।
পুলিশের পরিদর্শক আব্দুল আলিম জানান জমি সংক্রান্ত বিরোধের খবর তারাও পেয়েছেন। তিনি জানান পুলিশ লিখিত অভিযোগ এখনও পায়নি। তবে হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ বলেন, কামাল হোসেন বিএনপির নেতা ছিলেন। তবে তার কোন পদ ছিল না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net