July 23, 2026, 3:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

বার কাউন্সিল/আ’লীগ ১০, বিএনপি ৪, সর্বোচ্চ ভোট পেলেন ‘গরীবের আইনজীবী’ পুত্র রাজা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফলে মোট ১৪টি পদের বিপরীতে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর চারটিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।
সর্বোচ্চ ১৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। তিনি গরীবের আইনজীবী হিসেবে সারা দেশে পরিচিতি পাওয়া মৃত অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের ছেলে। বাবার সুনামের কারণেই তিনি সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন বলে মনে করছেন আইনজীবীরা।
রোববার (২৯ মে) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা ঘোষণা করেন।
সাতটি সাধারণ আসনের মধ্যে সাদা প্যানেল থেকে চার জন ও নীল প্যানেল থেকে তিন জন বিজয়ী হয়েছেন। সাধারণ আসনে সাদা প্যানেলের অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা সর্বোচ্চ ১৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ১৭ হাজার ৯৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। ১৬ হাজার ৮৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল। ১৬ হাজার ৮১১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ১৫ হাজার ৯৬৫ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ১৫ হাজার ২৭ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু। ১৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে সপ্তম হয়েছেন নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
গ্রুপ আসন সাতটির মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ছয়টিতে ও বিএনপি সমর্থিত নীল প্যানেল একটি আসনে বিজয়ী হয়েছেন। গ্রুপ আসনে ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতিতে সাদা প্যানেলের (গ্রুপ-এ) আবদুল বাতেন ৪ হাজার ৪৪৪ ভোট, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. জালাল উদ্দিন খান ১ হাজার ৭২৫ ভোট, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী ১ হাজার ৯৯৮ ভোট, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ ১ হাজার ৭৫২ ভোট, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক ১ হাজার ৪৭১ ভোট এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান ১ হাজার ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে গ্রুপ আসনে নীল প্যানেলের একমাত্র বিজয়ী প্রার্থী বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার ২ হাজার ৬০৪ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৫ মে) সারা দেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিল সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিল দুটি আসন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net