August 24, 2026, 1:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

করোনায় ২৪ ঘণ্টায় ২০ মৃত্যু, শনাক্ত ১৮৭৩, মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যু হলো ৪৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও চার জন নারী। ১৫ জন হাসপাতালে চার জন বাড়িতে ও একজন হাসপাতালে আনার সময় মারা গেছেন।

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এটা জানা যায়।

দেশের ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৯৭৭টি। পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি।

শনাক্তের বিবেচনায় সুস্থতা ২০ দশমিক ২২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৮৬ জন। ছাড়পত্র পেয়েছেন ৪১ জন। এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২০৬৯ জন। মোট আইসোলেশনে আছেন চার হাজার ৩০৫ জন।

সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি। প্রস্তুত করা হচ্ছে আরও ৬৭টি ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি। ঢাকা সিটির বাইরে শয্যা আছে ছয় হাজার ৩৪টি। আইসিইউ সংখ্যা আছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০৬টি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net