September 23, 2026, 10:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

কুষ্টিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত, কেন্দ্রীয় মসজিদে অংশ নেন হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শহরের সবকটি মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা গেছে। এসব মসজিদগুলোর কোথাও তিনটি কোথাও আবার চারটি পর্যন্ত জামাত অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত শারীরিক দূরত্ব বজায় রেখে সবাই ঈদজামাতে অংশ নেন।
সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ার কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি অংশ নেন। এছাড়াও কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই ঈদ জামাতে অংশ নেন।
এখানে সাধারন জামাতে অংশ নেয়া জনগনের মাঝে সংক্ষিপ্ত বক্তৃতায় হানিফ বলেন এবারের ঈদে মুসলিম উম্মাহকে একটি বড় ধরনের পরীক্ষা দিতে হচ্ছে। মোকাবেলা করতে হচ্ছে একটি মহামারী সংক্রামক রোগ। তিনি আশা প্রকাশ করেন অচিরেই বিশে^র সকল জাতি এই ভয়াবহ রোগ থেকে মুক্দি পাবে। তিনি সবাইকে নিয়ম-বিধি মেনে চলার আহবান জানান।
হানিফ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রনে সরাসরি নিজেকে সম্পৃক্ত করেছেন। নানা নির্দেশনা দিচ্ছেন। সাধারন মাসুষের যাতে কোন কষ্ট না হয় সেজন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন।
প্রথম জামাত শেষে পর পর সেখানে আরো দু’টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানায়, জেলার ১৪৯২টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও কোথাও মসজিদের সাথে অতিরিক্ত জায়গা নিয়ে সেখানে ছামিয়ানা টানিয়েও জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net