June 3, 2026, 5:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা

সীমান্ত কুষ্টিয়া/হারিয়ে যাওয়া গরু মুন্নিকে ফিরিয়ে নিতে তুলকালাম, বিজিবি-বিএসএফ বৈঠক

সূত্র, দ্য টেলিগ্রাফ/
গরুটির নাম মুন্নি। বয়স বছর চারেক। গরুটির মালিক পশ্চিমবঙ্গের নদীয়া জেলার দরিদ্র কৃষক বিপ্লব মন্ডল। তার গরুটি শনিবার ভোরে বাড়ি থেকে হারিয়ে যায়।
২৪ ঘণ্টা গরু খোঁজার পর শেষ পর্যন্ত মুন্নিকে পাওয়া গেছে বাংলাদেশি সীমান্তের ভেতরে কুষ্টিয়ার রামকৃষ্ণপুর এলাকায়। পরে বিএসএফ ও বিজিবির একটি পতাকা বৈঠকের মাধ্যমে মুন্নিকে চিহ্নিত করে তার আসল বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
জানা গেছে, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ৪১ বছর বয়সী বিপ্লব মণ্ডল গরুটিকে উদ্ধারের জন্য বিএসএফের সহযোগিতা চান এবং দাবি করেন, মুন্নিকে চুরি করে বাংলাদেশে নিয়ে গেছে চোর।
বিপ্লব বলেন, ‘সীমান্তে এখন কড়া নজরদারি। কিন্তু আমাদের এলাকার সীমান্তে নদী থাকায় মুন্নিকে সহজেই চুরি করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়।’
এ অবস্থায় বিএসএফের গোয়েন্দা দল বাংলাদেশের ভেতরে থাকা তাদের সোর্সদের বিষয়টি জানায়। পরে ওই সোর্সরাই মুন্নিকে খুঁজে পেতে সহযোগিতা করে।
বিএসএফের এক কর্মকর্তা বলেন, ‘গরুটিকে ফিরিয়ে আনতে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করি। এর মালিক এখন খুব খুশি। শনিবার সকাল থেকে আমরা যোগাযোগ শুরু করলেও রোববার সকালে গরুটিকে খুঁজে পাওয়ার সুখবরটি আমরা পাই।’
এ অবস্থায় মুন্নিকে ফিরিয়ে নিতে রোববার বিকেলে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। কুষ্টিয়ার রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি এলাকায় ওই বৈঠকে ক্যাম্পের কমান্ডার আব্দুল রেহমান বাংলাদেশি সীমান্তরক্ষীদের নেতৃত্ব দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net