September 11, 2026, 5:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

ছয়দিন পর ব্যাংক খুলেছে আজ, কুষ্টিয়াতে বাইরোটেশন, খোলেনি সকল ব্যাংক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ছয়দিন কার্যক্রম বন্ধ থাকার পর আজ বুধবার (২৭ মে) খুলেছে ব্যাংকগুলো। তবে একই সাথে করোনাভাইরাসের কারনে সরকার ঘোষিত সাধারণ ছুটি বলবৎ রয়েছে। ফলে খোলেনি সকল ব্যাংকের সকল শাকখা এবং সীমিত আকারে হবে সকল লেনদেন।
কুষ্টিয়ায় সকাল ১০টায় বেশ কয়েকটি বেসরকারী ব্যাংকে যোগাযোগ করা হলে জানা যায় তারা বাইরোটেশন অনুসরণ করছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কুষ্টিয়্ শাখা খুলবে আগামী কাল, জানান ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন।
ওদিকে খোলা আছে ন্যাশনাল ব্যাংক কুষ্টিয়া শাখা।
এ ব্যাংকের একজন কর্মকর্তা জানান বেলা ১০ টা থেকে থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।
কোন রোটেশন নেই ডাচ বাংলা ব্যাংকে। সপ্তাহে সবদিনই খোলা। ব্যাংকের ম্যানেজার ডিবাকর বিট জানান ব্যাংকের সকল কার্যক্রম চলছে। সকল ফার্স্ট ট্র্যাকও খোলা রয়েছে।
কুষ্টিয়াতে সরকারী ব্যংকগুলোও রোটেশন অনুসরণ করছে। অগ্রণী ব্যাংকের জোনাল অফিস প্রতিদিন খোলা থাকলেও সকল শাখা রোটেশন ফলো করছে।
শহরের থানাপাড়ার অগ্রনী ব্যাংক সুত্রে জানা যায় তারা বৃহস্পতিবার খুলবে। সোনালী ব্যংকের প্রধান কার্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে অনেকগুলো শাখা।
তবে উপজেলাগুলোতে খুলেছে সরকারী ব্যাংকের সকল শাখা।
জানা যায় খোলা ব্যংকগুলোতে লেনদেন সীমিত রয়েছে।
এর আগে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার (২১ মে) থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের জন্য গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে ) শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net