July 13, 2026, 7:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

গ্রেপ্তার কুষ্টিয়া আ.লীগ ও যুবলীগের ৩ নেতা কারাগারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শনিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার হওয়া ২ আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে জেলে পাঠিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।
রোববার পুলিশ তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে ওই রাতেই কুষ্টিয়া মডেল থানায় নেওয়ার পর পূর্ব দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এরপর রাতেই তাদেরকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মীর রেজাউল ইসলাম। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) খাইরুজ্জামান বলেন, রেজাউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরে শুনানি হবে।
অপর দিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপির কর্মী ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net