September 10, 2026, 7:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

সাংবাদিক জামিল হাসান খোকনের ইন্তেকাল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ব্রেইন স্ট্রোকে মারা গেলেন নিউজ ২৪ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন। বৃহস্পতিবার (১৩ মে) রাত ১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
জামিল হাসান খান খোকন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সম্পাদনা করতেন দৈনিক স্বর্ণযুগ নামে একটি দৈনিক।
জানা যায়, সাংবাদিক খোকন বুধবার (১২ মে) রাত ১০টায় ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টায় আশঙ্কাজনক অবস্থায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক খোকনের মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net