July 13, 2026, 2:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

দর্শনা/ দেশে ফিরলেন আরও ৭২ বাংলাদেশী, ১ জনের করোনা সনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৭২ জন বাংলাদেশী নারী-পুরুষ। 

আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাংলাদেশীরা দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়।  দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম ও ডা. আসিফ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।  তাদের মধ্যে এক নারী করোনা শনাক্ত হন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সকল প্রক্রিয়া শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নেয়া হয়েছে।  সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকবেন। আর করোনায় আক্রান্ত ওই নারীকে নেয়া হয়েছে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। 

দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭২ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।  এদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় এই চেকপোষ্ট দিয়ে ১১ জন দেশে ফেরেন। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৮৩ জন বাংলাদেশী দেশে ফিরলেন।  

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ৭২ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষে তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।  আগামীকাল বুধবার এ চেকপোস্ট দিয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশী দেশে ফিরবেন।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত ফেরতদের নির্ধারিত পরিবহনযোগে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নেয়া হয়েছে।  সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকবেন।  আর এদের মধ্যে এক নারী করোনা শনাক্ত হয়েছেন।  তাকে এ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।  

তিনি আরও জানান, করোনায় ওই নারীর শরীরে ভারতীয় ভেরিয়েন্ট আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net