September 10, 2026, 6:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

খাটিয়া মিছিল করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার বিশ্ববিদ্যালয় খুলে দিতে আগামী ১ জুন খাটিয়া মিছিল করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা এ আহ্বান জানান।

রোববার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচিতে শিক্ষকরাও সংহতি জানিয়েছেন। পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা বলেন, শপিংমল ও গণপরিবহনসহ সবকিছু স্বাভাবিকভাবে চললেও অদৃশ্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এ সময় ১ জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু না করা হলে আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতীকী কফিন নিয়ে ক্যাম্পাসে মিছিল করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

একই দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net