June 11, 2026, 2:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ছাত্রী নিখোঁজ হওয়ার ১৫ দিনেও উদ্ধার হয়নি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে ৭ম শ্রেনীর এক ছাত্রী আবারও নিখোঁজ হয়েছে। দ্বিতীয় দফা নিখোঁজ হওয়ার ১৫ দিন পার হতে চললেও নিশিতা নামে ওই ছাত্রী উদ্ধার না হওয়ায় পরিবারের লোকজন উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে।

দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ মন্ডলপাড়া গ্রামের দিনমজুর আবুল কালামের মেয়ে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী নিশিতা (১৩) নিজ বাড়ি থেকে আবারও নিঁখোজ হয়েছে। এ ঘটনায় পরিবারের লোকজন দৌলতপুর থানায় অভিযোগ করলেও পুলিশ নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে গড়িমসি করছে বলে পরিবারের দাবি।

নিখোঁজ ছাত্রীর পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, গত ৫ মার্চ’২১ বিকেলে প্রতিবেশী বুদ মন্ডলের বখাটে ছেলে রবিউল ইসলাম রবি (২২) স্কুলছাত্রী নিশিতাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন সকালে নিশিতার পিতা আবুল কালাম বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে না নিয়ে বিভিন্ন অজুহাতে বাদীকে হয়রানি করে।

পরে আবুল কালাম গত ১লা এপ্রিল’২১ কুষ্টিয়া নারী ও শিশু আদালতে রবিউল ইসলাম রবি সহ তার পরিবারের ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে দৌলতপুর থানা পুলিশকে নিয়মিত মামলা হিসেবে গন্য করে অপহৃত ছাত্রীকে উদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পরে দৌলতপুর থানা পুলিশ আসামি রবি সহ ওই ছাত্রীকে উদ্ধার করে আদালতে হাজির করেন। আদালতের বিচারক আসামি রবিকে কারাগারে প্রেরণ ও ছাত্রীর জবানবন্দি রেকর্ড করে তার পিতা মাতার কাছে হস্তান্তরের নির্দেশ দেন। নিশিতা তার বাবা মা’র সাথে বাড়ি ফিরে আসার পরদিন সকালে আবারও নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে সন্ধান করে নিশিতাকে না পেয়ে আবারও দৌলতপুর থানায় অভিযোগ করেন।

এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, আমি থানায় যোগদানের আগের ঘটনা। তারপরও নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net