August 28, 2026, 11:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

কুষ্টিয়ায় আইসোলেশন থেকে সুস্থ্ হয়ে ফিরে গেলেন দু’জন করোনা রোগী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়ায় করোনা রোগের প্রার্দুভাব ও বিস্তারের পর আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা দুই রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আজ ১ মে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। তারা সেখানে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন যাদের মধ্যে দুইজন সুস্থ্য হলেন।
এরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গট্টিয়া গ্রামের আক্কাছ আলি ও একই উপজেলার চর মহেন্দ্রপুর গ্রামের সামাদ বিশ^াস।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, দু;জনই ষার্টোধ। আক্কাছ আলি ২২ এপ্রিল ও সামাদ ২৩ এপ্রিল করোনা শনাক্ত হন। পরপরই তাদেরকে আইসোলেশনে আনা হয়। চিকিৎসা শেষে সুস্থ হবার পর তাদেরকে দু’বার পরীক্ষা করা হয়েছে। শরীরে করোনা ভাইরাস নেই নিশ্চিত হয়ে ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠানো হলো
কুস্টিয়াতে ৫ জন করোনা রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আর বাকীরা নিজেদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
তবে বাড়িতে চিকিৎসাধীন সবার অবস্থা ভাল রয়েছে জানান ডাঃ তাপস।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন দুপুরে দৈনিক কুষ্টিয়াকে বলেন সময়মত চিকিৎসা গ্রহনে করোনা ভাল যায়।
তিনি জেলাবাসীকে করোনা প্রতিরোধ প্রক্রিয়াটা উত্তমভাবে মেনে চলার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net