July 20, 2026, 4:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

চাল আত্মসাত, নড়াইলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের অসহায় পরিবারের নারীদের ৪০ টন ৮০০ কেজি চাল চুরির মামলায় বরখাস্ত নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জারজিদ মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ভিজিডির দুই বছরব্যাপী বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডি চাল প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় চলতি ২০১৯-২০ অর্থবছরে উপজেলার ১১ নম্বর পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান মো. জারজিদ মোল্যার অনুকূলে ৬ এপ্রিল ১৯০ কার্ডের বিপরীতে পাঁচ হাজার সাত শকেজি চালের ডিও প্রদান করা হয়। তার মধ্যে অবিতরণকৃত দুই হাজার ৫৫০ কেজি (৮৫ বস্তা) ভিজিডির চাল আত্মসাৎ করেন চেয়ারম্যান জারজিদ মোল্যা। তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৬ মাসে সরকারি চাল দুর্নীতি বা বেআইনীপন্থায় আত্মসাৎ করে আর্থিকভাবে লাভবান হন।
এ ঘটনায় ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান।
কালিয়া থানা মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে পাঠায়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে ওই চেয়ারম্যানের নামে গত বৃহস্পতিবার মামলা দায়ের করেন। এরই গত শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে তার বিরুদ্ধে বরখাস্তের আদেশ জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net