June 8, 2026, 11:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি

ইরফানের জন্য

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/

মাত্র ৫৩ বছর বয়সে ভারতীয় চলচ্চিত্র জগতের এক অধ্যায়ে ইতি টেনে পরলোক গমন করেছেন ইরফান খান। মৃত্যুতে শোক, শ্রদ্ধা অব্যাহত রয়েছে। এই কিংবদন্তী শিল্পীকে অভিনবভাবে শ্রদ্ধার্ঘ্য জানাতে মুম্বইয়ের রাস্তায় নেমেছেন বলিউড আর্ট প্রজেক্টের এক শিল্পী।

করোনার কারনে চলছে লকডাউন। কড়া নির্দেশ রাস্তায় না বেরুতে। যার জন্যে প্রিয় শিল্পীর প্রয়াণের পর শেষবারের জন্য তাঁকে দেখতেও পাননি অনুরাগীরা। যে আক্ষেপ ইরফানের বন্ধুবান্ধব তথা ঘনিষ্ঠ মহলের তরফে বারবার শোনা গিয়েছে। যে অভিনেতার শেষযাত্রায় কাতারে কাতারে মানুষের ঢল নামার কথা ছিল, তিনি কিনা এভাবে নির্জনেই চলে গেলেন। দেশে লকডাউন চলছে বটে, কিন্তু মানুষের আবেগ-অনুভূতিতে তো আর লকডাউন জারি হয়নি! আর তাই এই কঠিন পরিস্থিতির মাঝেই বান্দ্রার বরোদা রোডে শিল্পীর ছবি আঁকা হল এক বিশাল দেওয়াল জুড়ে। পরিচালক রীতেশ বাত্রার ‘দ্য লাঞ্চবক্স’ ছবিতে ইরফান বাস্তবে যে মানুষটির চরিত্রে অভিনয় করেছিলেন, সাজন ফার্নান্ডেজ, তাঁর বাড়িও বান্দ্রার এই বরোদা রোডেই। ফার্নান্ডেজের বাড়ির প্রায় কয়েক শো মিটারের মধ্যেই আঁকা হয়েছে এই ওয়াল ম্যুরালটি।

বলিউড আর্ট প্রজেক্টের স্রষ্টা, শিল্পী এবং কমিউনিকেশন ডিজাইনার রনজিৎ দাহিয়ার মন্তব্য, “ইরফান আমার খুব প্রিয় অভিনেতা ছিলেন। তাই মনে হল এমন একজন কিংবদন্তী অভিনেতাকে যে কোনও ভাবেই হোক শ্রদ্ধা জানানো উচিত।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net