August 13, 2026, 3:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম

খোকসায় গড়াই নদী থেকে মাটি উত্তোলনের অপরাধে ৫ জনের কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর বুক থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে পাঁচজনকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৩ মে) নদীর খানপুর নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, উপজেলার খানপুর গ্রামের মৃতমোসলেম আলীর ছেলে জয়নাল আলী, ৬৫, মোড়াগাছা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মোঃ মজিবুর রহমান সাহেব, ৬০, মোড়াগাছা গ্রামের মোহাম্মদ মন্টু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস, ৩২, পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামের রেজাউল মন্ডলের ছেলে মোঃ হাসান আলী, ৩০ ও কুমারখালী উপজেলার লুৎফর মেল্লান ছেলে মোঃ রবিউল ইসলাম,৩০।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর (খ) আইনের ১৫ (১) ধারায় জয়নাল আলী কে ১৫ দিনের এবং বাকি চার জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযুক্ত আসামিদের কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net