September 17, 2026, 9:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

কুষ্টিয়ায় রাস্তা নির্মাণে বিরোধে সংর্ঘষ, ১ খুন, আহত ৫

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সৃষ্ট বিরোধে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫ জন।
নিহতের নাম শামীম মালিথা, ২৮, সে মালিথাপাড়া এলাকার মেহের বক্স মালিথার ছেলে।
পুলিশ জানায় বুধবার বিকেলে উপজেলার রিফাতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মালিথা গ্রুপ ও একই এলাকার মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিকেলের দিকে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে মালিথা গ্রুপের শামীম নিহত হয়। এঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা এসএম আরিফুর রহমান জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net