June 18, 2026, 8:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

সবকিছু খুলে দিলে অনেক লোক মারা যাবে : স্বীকার করলেন ট্রাম্প

দৈনিক কুষ্টিয়া ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, অর্থনীতি চালু করতে সবকিছু পুনরায় খুলে দেয়া হলে অনেক আমেরিকান মারা যাবে। সামাজিক দূরত্বের পদক্ষেপ তুলে নেয়া হলে এবং অর্থনীতি সচল করতে সবকিছু খুলে দিলে মৃত্যু সংখ্যা বেড়ে যাবে কিনা এবিসি নিউজের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার কিছু সম্ভাবনা রয়েছে।

 

মঙ্গলবার আরিজোনার ফোনিক্সে হানিওয়েল ফ্যাক্টরি সফরকালে তিনি বলেন, তাই বলে অ্যাপার্টমেন্ট, ঘরে কিংবা যেখানেই হোক আপনি অবরুদ্ধ থাকতে পারেন না।

 

লকডাউন শুরুর পর এটিই তার প্রথম বড় ধরনের সফর। কিছু লোক মারাত্মকভাবে আক্রান্ত হবে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই। কিন্তু আমাদেরকে আমাদের দেশ সচল করতে হবে।

 

করোনা মোকাবেলায় মেডিক্যাল স্টাফসহ সামনের কাতারে যারা রয়েছেন তাদের জন্যে মাস্ক তৈরি করছে হানিওয়েলের কর্মীরা। তাদের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, এখন সামনের দিকে তাকানোর সময়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ৩৩৩ জন মারা গেছে বলে জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। এ সংখ্যা জুন নাগাদ দৈনিক হিসাবে তিন হাজার হতে পারে বলে কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে। করোনা ভাইরাসে ইতোমধ্যে দেশটিতে ৭০ হাজারের বেশি লোক মারা গেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net