June 18, 2026, 1:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৪ মৃত্যু, নতুন শনাক্ত ৮৮৭

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে।
রোববার (১০ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৩৬টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬৪২টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৮টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫৭টি।
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৪ জন। মৃত নারী চারজনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছে একজন। মৃত ১০ পুরুষের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছর বয়সের মধ্যে এক জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৯ জন। মোট আইসোলেশনে আছেন দুই হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ২১৮ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন ২ লাখ ১০ হাজার ৬২৩ জন। দেশের ৬৪ জেলায় ৬১৫টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত। তৎক্ষণিকভাবে এ সব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেবা দেওয়া যাবে ৩০ হাজার ৯৫৫ জনকে।
সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ৮ হাজার ৬৩৪ টি। ঢাকার ভেতরে রয়েছে ২ হাজার ৯০০টি। ঢাকা সিটির বাহিরে শয্যা রয়েছে ৫ হাজার ৭৩৪টি। আইসিইউ সংখ্যা রয়েছে ৩২৯টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net