October 12, 2026, 10:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

কুষ্টিয়ায় ১১শ’ প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছে ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান আশা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে ১১শ’ গরীব দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান আশা। কুষ্টিয়া শহর ও পৌরসভা এলাকায় গরীব দুস্থদের মাঝে বিতরনের জন্য মঙ্গলবার (১২ মে) ৫০০ বস্তা খাদ্যশস্য নিয়ে এসে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে হস্তান্তর করেন আশার কর্মকর্তারা।

পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার গরীব দুস্থ্যদের জন্য স্ব স্ব উপজেলা নির্বাহি কর্মকর্তার প্রত্যেকের কাছে ২০০ প্যাকেট করে করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা যুবায়ের হোসেন চৌধুরী, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তা উক্ত খাদ্যশস্য গ্রহন করেন।

এসময় আশা’র কুষ্টিয়া এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এনামুল হক ও কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ম্যানেজার গনেশ চন্দ্র দাস, কুষ্টিয়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আবুল হোসেন, কুষ্টিয়ার লালন শাহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম, কুমারখালী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার এজাবত আলী, বিত্তিপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মতিয়ার রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া ডিস্ট্রিক্ট (জেলা) ম্যানেজার গনেশ চন্দ্র দাস বলেন, প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও তেল রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net