July 28, 2026, 2:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

ঢাকা থেকে কুষ্টিয়া আসা পুলিশ র্কমকর্তা ও স্ত্রীর করোনা শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঢাকা থেকে কুষ্টিয়া আসা এক পুলিশ র্কমকর্তা ও স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন পুলিশের এএসআই রমজান আলী (৫০) ও তার স্ত্রী বিলকিস আক্তার (৪০)। রমজান ঢাকা ট্রাফিকে কর্মরত।
পুলিশ র্কমকর্তা বাড়ি দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী বাজার এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে তারা গ্রামে আসেন এবং অবস্থান করতে থাকেন। স্থানীয় প্রশাসন থেকে তাদেরকে করোনা পরীক্ষার আওতায় আসার জন্য বলা হয়। শনিবার তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ল্যাব থেকে তাদের করোনা পজিটিভ বলে জানানো হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী জানান, মঙ্গলবার রাতেই তাদেরকে কোয়ারেন্টাইনে আনা হয়।
আক্রান্তদের পারিবারিক সুত্র জানায়, রমজান চলমান করোনা পরিস্থিতিতে ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net