August 25, 2026, 10:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ১৪

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
দেশে করোনাভাইরাসে চব্বিশ ঘণ্টায় রেকর্ড ১,২৭৩ জনকে করোনা শনাক্ত করা হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩২৮ জন। গত একদিনে মৃত্যুবরণ করা ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ, একজন নারী।
দেশে আক্রান্তের আগের রেকর্ড ছিল ১,২০২ জন, ১৫ মে। নতুন বারোশো ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২২,২৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪,৩৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ২৫৬ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বরিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে সূত্রপাতের পর এরই মধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ; মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১১ হাজারে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net