October 26, 2026, 1:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২

দুই শতাধিক মুসলিম পরিবারকে ঈদ উপহার দিল কালিশংকরপুর মন্দির

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সার্বজনীন পূজা মন্দিরের পক্ষ থেকে দুই শতাধিক দরিদ্র মুসলিম পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মন্দির প্রাঙ্গনে সামাজিক দূরত্ব মেনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পিয়ার আলী জুমারত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, উদীচীর সাধারণ সম্পাদক গোপা সরকার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি মোঃ শরিফুল আলম সিদ্দিক কচি, মন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ বলেন সকল ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। কালিশংকরপুর মন্দির কতৃপক্ষ মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছে।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মন্দির কমিটির সদস্য সঞ্জয়, রমেশ, কৃষ্ণ, অশোক, রুদ্র, উৎস, বাধন, সজল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net