October 12, 2026, 7:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

কৃষিপণ্য কেনাবেচা/অনলাইন মাধ্যম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন

দৈনিক কুষ্টিয়া অর্থনীতি ডেস্ক/
দেশের খাদ্যশস্য ও কৃষিপণ্যের সঠিক বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরী অবস্থায় ফুড সরবরাহ চেইন অব্যাহত রাখতে বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষি মার্কেটপ্লেস ‘ফুড ফর ন্যাশন উদ্ধোধন করা হয়েছে।
উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মহামারি করোনার কারণে শাকসবজি, মৌসুমি ফলসহ কৃষিপণ্যের স্বাভাবিক পরিবহন এবং সঠিক বিপণন ব্যাহত হচ্ছে। কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে পারছে না, আবার বিক্রি করে অনেক ক্ষেত্রে ন্যায্যমূল্যও পাচ্ছে না। বর্তমানে কৃষিপণ্যের বাজারজাত করা সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এ অবস্থায়, প্রান্তিক কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পেতে পারে এবং সেই সাথে ভোক্তারা যাতে তাদের চাহিদা মোতাবেক সহজে, স্বল্প সময়ে এবং সঠিক মূল্যে প্রয়োজনীয় খাদ্যশস্য ও কৃষিপণ্য পেতে পারে সে লক্ষ্যে ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
‘ফুড ফর ন্যাশন’ বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষিপণ্য প্লাটফর্ম । ‘একশপ’ এর সারা দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি কৃষক হতে শুরু করে বাজারজাতকারী, আড়ৎদার, বিপণনকারী আর প্রাতিষ্ঠানিক ভোক্তা একই প্লাটফর্মে পাবেন দেশব্যাপী দাম আর মানের যাচাই আর সরাসরি বাণিজ্যিক যোগাযোগের সুযোগ। সহজ ও মোবাইল বান্ধব ইন্টারফেসের এ প্লাটফর্মে ক্রেতা-বিক্রেতা রেজিস্ট্রশন করে কৃষি জাতীয় সকল ভোগ্য ফসল বা সবজির ক্যাটাগরি নির্বাচন করে বিজ্ঞাপন দিতে পারবে, কিনতে পারবে। স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এখানে যুক্ত সকল ধরণের ক্রেতাগণ বিক্রেতার প্রোফাইলে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে শাকসবজিসহ সকল কৃষিপণ্য ক্রয় বা তথ্য সংগ্রহ করতে পারবে। পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ ক্রেতা এবং বিক্রেতা তাদের সুবিধামতো মাধ্যম নির্বাচন করে লেনদেন করবেন। পরিবহনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা নিজে দরদাম করে ব্যবস্থা করতে পারে অথবা একশপ ফুলফিলমেন্ট সেবাটি গ্রহণ করতে পারবে। এই মার্কেটপ্লেসটি সম্পূর্ণ ফ্রি প্লাটফর্ম, এর ব্যবহার করে ক্রয়- বিক্রয় বা বিজ্ঞাপন দেয়া যাবে বিনামূল্যে।
এছাড়া এটিতে কৃষি ব্যবসায়ীদের ডেটাবেইস, ফসল ও কৃষিপণ্যের দৈনিক বাজার দর এবং সহযোগিতার জন্য কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগ নম্বর থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net