August 24, 2026, 10:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় ৪ জনের করোনা শনাক্ত, জেঁকে বসতে পারে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের হুশিয়ারী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মনে হয় জেঁকে বসতে শুরু করেছে। বেশ টানা ব্যবধানের পর আবার কয়েকদিন ধরে শনাক্ত হতে শুরু করেছে কুষ্টিয়ায়। মাত্র ৪দিনের ব্যবধানে ৭ জন শনাক্ত হলো। পরিমাণ দাঁড়ালো ৩৯।
আজ বুধবার (২৭ মে) পুরো খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে খুলনা জেলায় তিন জন, সাতক্ষীরায় দুই জন, কুষ্টিয়ায় ৪ জন ও যশোরে তিন জন। এ বিভাগে একইসঙ্গে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন। এ বিভাগে মোট আক্রান্ত ৪৪০ জনের মধ্যে মারা গেছেন ৮ জন।
কুষ্টিয়ায় মাত্র ২০ নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪ জনের করোনা পজিটিভ মিলেছে। এদের মধ্যে ২ জন মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ার, দৌলতপুরের ১ জন ও কুমারখালির ছেউরিয়ায় ১ জন। সকলেই পুরুষ।
এ বিভাগে সবচেয়ে বেশি করোনা পজিটিভ রয়েছে যশোর জেলায়। বুধবার নতুন করে আক্রান্ত তিন জনসহ এ জেলায় বর্তমানে মোট আক্রান্ত ১০০ জন। বিভাগে মধ্যে সবচেয়ে কম আক্রান্ত সাতক্ষীরা জেলায়। বুধবার নতুন করে দুই জনসহ সাতক্ষীরায় বর্তমানে মোট আক্রান্ত ১১ জন। এদিকে যশোর জেলায় আক্রান্ত বেশি হলেও এ জেলায় এখনও করোনায় কেউ মারা যাননি। করোনা পজিটিভের দিক দিয়ে যশোরের পর রয়েছে চুয়াডাঙ্গা জেলা। এ জেলায় আক্রান্ত ৮৫ জন এবং এরপর খুলনা জেলায় আক্রান্ত ৫৯ জন।
বিশেষজ্ঞগণ মনে করছেন কুষ্টিয়া সারা দেশের মধ্যে অপেক্ষাকৃত সুস্থ ধারার মধ্যে ছিল। নতুন চারজন দিয়ে কুষ্টিয়া খুলনা বিভাগে ৪র্থতম স্থান দখলে নিল।
তাদের মতে জেলা নিয়ন্ত্রনে ছিল কিন্তু হঠাৎ দোকান-পাট খুলে দেয়ায় মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে।
কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান হঠাৎ দোকানপাট খুলে দিয়ে মানুষের এই চর্তূমুখী স্্েরাত বৃদ্ধির পরিবেশ করে দেয়াটা ছিল পুরোটাই হঠকারী ও বিদ্রুপাত্মক।
এ বিষয়ে স্বাস্থ্য বিখাগের মতামত উপেক্ষিত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কথা বলতে চাননি জেলা প্রশাসনের বা পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের কেউ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১১ দিনের মাথায় খুলনা বিভাগে প্রথম করোনা পজিটিভ পাওয়া যায়। এ বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে বিভাগের ১০টি জেলার সবগুলোতেই করোনা পজিটিভ রোগী রয়েছে।
কুষ্টিয়া প্রথম করোরা শনাক্ত হয় ২৩ মার্চ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net