October 13, 2026, 10:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

অথ : ১ জুন/জেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরী সভা, কতিপয় নির্দেশনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগামী ১ জুন সরকার নির্ধারিত শর্তসাপেক্ষে সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে পরবর্তী পরিস্থিতি নিয়ে শনিবার (৩০ মে) জেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কুষ্টিয়া আসলাম হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) ওবায়দুর রহমান সহ, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, বিআরটিএ, কুষ্টিয়া প্রতিনিধি, জেলা পরিবহন মালিক/শ্রমিক সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধিগণ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে ১ জুন সরকার নির্ধারিত শর্তসাপেক্ষে সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলায়ও সরকার নির্ধারিত শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে সরকার সেকল নির্দেশনা দিয়েছে তা যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় সে বিষয়ে প্রায়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সরকারী দফতার সমুহ যথাযথভাবে কাজ করবে।
এ ছাড়াও গণপরিবহন চলাচলে স্বাস্থ্য বিধি প্রতিপালন হচ্ছে কি না তা যাচাইয়ের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া মাস্ক ব্যাজার ব্যবস্থা যাথরীতি মনিটরিং-এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এখানে পূর্বের সকল বিধি কার্যকর থাকবে। এক্ষেত্রে মাস্ক ব্যবহার/পরিধান না করে কোনভাবেই ভ্রমণসহ বাইরে বের না হওয়ার জন্য কঠোরনির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net