September 8, 2026, 7:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হাতে একজন খুন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২ মে) সকাল ১০ টার সময় এ হত্যাকান্ড ঘটে।
জাকির মোল্লা একই গ্রামের আরোব মোল্লার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শাহাপুর গ্রামের আবু মন্ডল ও তার ছেলেদের সাথে জাকির মোল্লার জমি নিয়ে দীর্ঘ বিরোধ চলছিল। এ নিয়ে তদের মধ্যে প্রায়ই ছোটখাট গোলমাল হয়ে আসছিল।
আজ মঙ্গলবার সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু মন্ডল তার হাতে থাকা হাসুয়া দিয়ে জাকির মোল্লার গলা ও শরীরে এলাপাতাড়ি কোপ দেয়। এতে জাকির মোল্লা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান জমি নিয়ে বিরোধের কারনেই হত্যার ঘটনা ঘটেছে।
তিনি জানান এ ঘটনায় কোন পক্ষই এখনও থানায় আসেনি। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।
শুভব্রত আমান
২/৫/২০২৩

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net