September 29, 2026, 2:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

কুষ্টিয়াতে ভারতীয় সাংস্কৃতিক সংগঠনের ৭ দিনের কর্মসূচি সমাপ্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে ভারতীয় সাংস্কৃতিক সংগঠনের ৭ দিনের কর্মসূচিতে সমাপ্ত হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার লালন মাজারের কালী নদীর তীরে রাজঘাটের বটতলায় এ সমাপনী অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর সাংস্কৃতিক পরিষদ, কুষ্টিয়া এ আয়োচন করে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক এস. এস রুশদী সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভারতের মুর্শিদাবাদের সাবেক ভুমি আধিকারিক, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও গীতিকার আব্দুর রশিদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক, বিশিষ্ট লেখক, গবেষক ড. আমানুর আমান, বিশেষ অতিথি কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালন একাডেমীর এ্যাডহক কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ইজাজ আহমেদ লিন্টু, ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপার এডিটরস ও ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্য, গৌড় দর্পণ পত্রিকার সম্পাদক নাজির হোসেন, ভারতের বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক ইকবাল দরগাই, দুই বাংলার জনপ্রিয় বিশিষ্ট কবি, ছড়াকার, ছন্দের জাদু ভাই ইমাম উদ্দিন আহমেদ ইমন, পশ্চিমবঙ্গ ভারতের নাট্যম নৃত্য গোষ্ঠীর পরিচালক সুদীপ্ত মন্ডল, লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি ও সমাজসেবক সুফি সাজেদুল ইসলাম ডালিম। অনুষ্ঠান পরিচালনা করেন দুই বাংলার জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গবেষক ও কবি দরবেশ হাফিজ
উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ভারতের নাট্যম শিল্প গোষ্ঠী, ভারতের কবি পল্লী সালাল মুর্শিদাবাদের রাহিলা সাংস্কৃতিক সংঘ ও সাউথ অর্গান শিল্পী গোষ্ঠি,সহ বীরভূম, মালদাহ, কুচবিহার, মুর্শিদাবাদ এর প্রায়ই ২০ সদস্যের টিমের সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net