June 10, 2026, 7:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ইবিতে সুষ্ঠু পরিবেশে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪শত ১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার, ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

পরীক্ষা চলাকালে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত। বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে আসনবিন্যাস সংবলিত ডিজিটাল ব্যানার স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net