May 15, 2026, 7:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা

জুনেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামী জুন মাসেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ মে) রাজধানীর মগবাজারে আল-৭ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশনে তিনি এ কথা জানান।
জামায়াতের আমির বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এ মাসের মধ্যে সংস্কার শেষ হলে আগামী মাসেই নির্বাচনের রোডম্যাপ দেয়া হোক। আর সংস্কারের নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরা হোক।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত কয়েকদিনের ঘটনা দেশের মানুষকে বিচলিত করে রেখেছে। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া উচিত।’
এসময় তিনি বলেন, ‘সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জামায়াত ইসলাম আলোচনা করবে। জাতির মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে আলোচনার মাধ্যমে সমাধান আসবে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা হোক। যেটা এখনও জনগণ দেখতে পাচ্ছে না।
মানবিক করিডোরের বিষয়ে তিনি বলেন, ‘মানবিক করিডোর স্পর্শকাতর বিষয়। এটা ভেবে চিন্তা আগানো উচিত সরকারের। সকল পক্ষের সাথে না বসে এ ধরনের সিদ্ধান্ত না নেয়া হোক, অথবা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়া উচিত।’
সেনাবাহিনীর বিষয়ে তিনি বলেন, ‘কোনো কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করা না হোক। তারা দেশের সার্বিক নিরাপত্তার সাথে জড়িত।’
নির্বাচনের ব্যাপারে সরকারের ওপর জামায়েত ইসলামী আস্থা রাখতে চায় বলেও জানান তিনি। এ সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এ সরকারকে সমর্থন করার আহ্বানও জানানো হয়। ডা. শফিকুর রহমান বলেন, কারও ভুল বোঝাবুঝির জন্য আবারো এ জাতি যদি সঙ্কটে পড়ে তাহলে দায় কেউ এড়াতে পারবে না।’ অনুষ্ঠানে একটি দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাইকে জামায়াত ইসলামীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net