June 10, 2026, 2:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের চাহিদা পূরণে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। তিনটি ট্রাকে করে আনা এই বিস্ফোরক চালান বুধবার (৬ মে) দুপুরে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে চালানটি সংরক্ষণ করা হয়েছে।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ভারত থেকে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। এসব বিস্ফোরক দ্রব্য ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান Keltech Energies Ltd থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির খনন কার্যক্রম সচল রাখতে এসব বিস্ফোরক ব্যবহৃত হবে। চালানটি বন্দরে পৌঁছানোর পর থেকে পুরো এলাকা বিশেষ নিরাপত্তা নজরদারির আওতায় রাখা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে। তিনি আরও জানান, পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net