June 10, 2026, 2:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলায় পেঁয়াজের বাজারে ধলতা (ওজনে কারচুপি) প্রতিরোধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) সকাল সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এর আগে সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী কৃষকের কাছ থেকে পেঁয়াজ ক্রয়ের সময় ওজনে কারচুপি করে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ গ্রহণ করছেন—যা স্থানীয়ভাবে ‘ধলতা’ নামে পরিচিত। এ ধরনের অনিয়মের অভিযোগে সমাধিনগর বাজারের অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ ধলতা বা ওজনে কোনো ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় হাটে আসা কৃষিপণ্যের নিট ওজন অনুযায়ী মূল্য নির্ধারণ করার নির্দেশনাও দেওয়া হয়।
রাজবাড়ী জেলা দেশের অন্যতম বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল। জাতীয় উৎপাদনে জেলার অবদান প্রায় ১৬ শতাংশ এবং এটি উৎপাদনের দিক থেকে দেশের তৃতীয় অবস্থানে রয়েছে। জেলার কালুকালি, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় এলাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃষকদের কাছ থেকে প্রতি মণে ২ থেকে ৩ কেজি, কখনও তারও বেশি পেঁয়াজ অতিরিক্তভাবে গ্রহণ করে আসছে, যার ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গত ২৭ এপ্রিল জেলা কৃষি বিগণন অফিস–এর মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে পেঁয়াজ ও অন্যান্য কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ওজনের অনিয়ম বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি নিয়মিত অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net