June 25, 2026, 6:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে

হুমায়ূন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় চলমান খাল খনন প্রকল্পের কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুটি ভারী মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং দুই শ্রমিক আহত হয়েছে বরে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক গভীর রাতে উপজেলার মোড়াগাছা–হাসিমপুর এলাকায় চলমান খাল পুনঃখনন প্রকল্পের স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ ঘটনাস্থলে এসে শ্রমিক ও চালকদের ওপর হামলা চালায়।
নাইট গার্ড শুকুর আলী ও মিঠুন খান জানান, দুর্বৃত্তরা কোনো কথা না বলেই প্রথমে এক্সকেভেটর চালকদের মারধর করে। এতে চালক শিবলু বিশ্বাস ও মো. সবুজ হোসেন আহত হন। পরে আতঙ্কিত শ্রমিকরা ঘটনাস্থল থেকে সরে গেলে দুর্বৃত্তরা দুটি এক্সকেভেটরে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে রাতেই খোকসা থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও খাল খনন প্রকল্পের পরিচালক দোস্তদার হোসেন বলেন, খাল খনন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল এবং স্থানীয়দের সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। তিনি মনে করেন, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর এলাকায় প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net