June 27, 2026, 9:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কখনো কানাডা, কখনো গ্রিনল্যান্ড—ডোনাল্ড ট্রাম্পের বিস্তৃত ভূরাজনৈতিক মন্তব্য নতুন কিছু নয়। তবে এবার আলোচনার কেন্দ্রে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে ভাবা হচ্ছে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষায়, প্রায় ৪০ ট্রিলিয়ন ডলারের তেলভান্ডার আমেরিকার কৌশলগত স্বার্থের অংশ হয়ে উঠেছে। এরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলাকে ‘৫১তম রাজ্য’ হিসেবে উল্লেখ করে একটি পোস্ট দেন তিনি।
ওই পোস্টে প্রকাশিত মানচিত্রে ভেনেজুয়েলার ভূখণ্ডের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো হয়। ক্যাপশনে লেখা ছিল—‘৫১st State’। পরে পোস্টটি হোয়াইট হাউজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়।
ট্রাম্প বর্তমানে চীন সফরে রয়েছেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই ভেনেজুয়েলা নিয়ে তার এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কারাকাস। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং এমন কোনো চিন্তাও তাদের নেই।
ট্রাম্প একই সময়ে আরও একটি প্রতীকী পোস্ট দেন, যেখানে লেখা ছিল—‘I Want You’। বিশ্লেষকদের মতে, এটি ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন রাজনৈতিক বার্তারই অংশ।
উল্লেখ্য, চলতি বছর ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net