July 6, 2026, 6:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসকের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান তিন দশকে ১১–১২ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ, পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন বাউল নির্যাতন ও হাইকোর্টের বার্তা/ রাষ্ট্র কি এবার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে? রূপপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু ট্যারিফ অনির্ধারিত, গ্রিড প্রস্তুতি কতদুর সুশাসন চর্চা থেকে অবিচল আস্থা/ব্র্যাক ব্যাংক যেভাবে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হলো চুয়াডাঙ্গায় উন্মুক্ত দরপত্র ছাড়াই এডিপির ১৮ প্রকল্পের কার্যাদেশ দেশের বিস্তীর্ণ কৃষিজমিতে জৈব পদার্থের ঘাটতি/টেকসই কৃষি ও খাদ্যনিরাপত্তায় উদ্বেগ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি/ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের মব সংস্কৃতির উত্থান: অনির্বাচিত সরকারের উত্তরাধিকার, নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ

ঝিনাইদহ-মেহেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৬, মারা গেছে ৪ গরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহ ও মেহেরপুরে আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৃথক ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। একই সঙ্গে বজ্রপাতে মাঠে থাকা চারটি গরুও মারা গেছে।
ঝিনাইদহে নিহতরা হলেন কুষ্টিয়া জেলার বাসিন্দা কৃষিশ্রমিক আসাদুল ইসলাম (৪৫) এবং শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের গৃহিণী আন্না খাতুন (৪৮)। স্থানীয় সূত্র জানায়, আসাদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামে ধান কাটার কাজে এসেছিলেন। বিকেল পাঁচটার দিকে মাঠে কাজ করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সন্ধ্যার দিকে শৈলকুপা উপজেলার আন্না খাতুন ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর মোল্লা।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি এলাকায় আরও তিন নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছিল এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, একই দিন বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে আহত হয়েছেন কৃষক রবিউল ইসলাম (৭০) ও খাদিজা খাতুন (১৩) নামে এক কিশোরী। স্থানীয়রা জানান, চামড়ুখালী মাঠে গরু চরানোর সময় বজ্রপাতের শিকার হন রবিউল ইসলাম। এ সময় ঘটনাস্থলেই তার চারটি গরু মারা যায়। একই সময়ে বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আহত হয় খাদিজা খাতুন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তাসমেরী খাতুন জানান, আহত দুজন বর্তমানে আশঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঝড়-বৃষ্টির সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net