July 6, 2026, 6:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসকের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান তিন দশকে ১১–১২ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ, পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন বাউল নির্যাতন ও হাইকোর্টের বার্তা/ রাষ্ট্র কি এবার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে? রূপপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু ট্যারিফ অনির্ধারিত, গ্রিড প্রস্তুতি কতদুর সুশাসন চর্চা থেকে অবিচল আস্থা/ব্র্যাক ব্যাংক যেভাবে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হলো চুয়াডাঙ্গায় উন্মুক্ত দরপত্র ছাড়াই এডিপির ১৮ প্রকল্পের কার্যাদেশ দেশের বিস্তীর্ণ কৃষিজমিতে জৈব পদার্থের ঘাটতি/টেকসই কৃষি ও খাদ্যনিরাপত্তায় উদ্বেগ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি/ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের মব সংস্কৃতির উত্থান: অনির্বাচিত সরকারের উত্তরাধিকার, নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন বিএনপি কর্মী সুজন ইসলাম (৩৮) ও যুবদল নেতা শরীফুল ইসলাম (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি একরামুল হক এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিনভর কয়েক দফায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে বাহিরমাদী চৌরাস্তার মোড়ে সুজন ইসলামের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে সুজন ইসলাম ও শরীফুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সুজন ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net