June 24, 2026, 7:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী

শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা, যৌন নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল UNICEF। সংস্থাটি বলেছে, যেসব স্থান শিশুদের জন্য নিরাপদ হওয়ার কথা, সেখানেও তারা সহিংসতার শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুদের বিরুদ্ধে এই ধরনের নৃশংসতা বন্ধে জরুরি ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের শুরু থেকে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও সহিংস অপরাধ বৃদ্ধির বিভিন্ন ঘটনা সামনে এসেছে, যা শিশু সুরক্ষা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
বিবৃতিতে অপরাধের বিচার নিশ্চিত করা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সহিংসতা প্রতিরোধ, অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা, শিশু-বান্ধব পুলিশি ও বিচার প্রক্রিয়া এবং সামাজিক সেবার ঘাটতি দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।
ইউনিসেফ আরও বলেছে, সহিংসতার ঘটনা আড়াল না করে দ্রুত রিপোর্ট করা জরুরি। এ ক্ষেত্রে শিশু সহায়তা সেবা ও জাতীয় হেল্পলাইন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সংস্থাটি নারী ও শিশুদের মানসিক ও সামাজিক সহায়তা জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, আবাসিক কেন্দ্র ও স্থানীয় সম্প্রদায়ের জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে ভুক্তভোগী শিশু ও পরিবারের গোপনীয়তা ও মর্যাদা রক্ষার বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়। ইউনিসেফ জানায়, ভুক্তভোগীর ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়া তাদের প্রতি পুনরায় মানসিক নির্যাতনের শামিল।
সবশেষে তিনি বলেন, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সমাজের সব অংশকে একযোগে কাজ করার আহ্বান জানায় ইউনিসেফ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net