October 9, 2026, 3:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খোকসায় গড়াই নদী থেকে মাটি উত্তোলনের অপরাধে ৫ জনের কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর বুক থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে পাঁচজনকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৩ মে) নদীর খানপুর নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, উপজেলার খানপুর গ্রামের মৃতমোসলেম আলীর ছেলে জয়নাল আলী, ৬৫, মোড়াগাছা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মোঃ মজিবুর রহমান সাহেব, ৬০, মোড়াগাছা গ্রামের মোহাম্মদ মন্টু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস, ৩২, পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামের রেজাউল মন্ডলের ছেলে মোঃ হাসান আলী, ৩০ ও কুমারখালী উপজেলার লুৎফর মেল্লান ছেলে মোঃ রবিউল ইসলাম,৩০।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর (খ) আইনের ১৫ (১) ধারায় জয়নাল আলী কে ১৫ দিনের এবং বাকি চার জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযুক্ত আসামিদের কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net