October 12, 2026, 5:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

ত্রাণের চাল চুরি//কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে আদালতের স্বপ্রনোদিত মামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক সদসের বিরুদ্ধে আদালত স্বপ্রনোদিত মামলা করেছে। মামলার আসামী হলো চেয়ারম্যান শাহ আলমগীর ও সদস্য শারমিন সুলতানা।

মঙ্গলবার (৫ মে) কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি করে। মামলাটি তদন্ত-পূর্বক আগামী ২৪ জুন ২০২০ তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) কুষ্টিয়ার একটি অনলাইন নিউজ পোর্টালে ও একটি ঢাকা ভিত্তিক কাংলা সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে কুষ্টিয়ার ঐ ইউনিয়ন পরিষদের সদস্য শারমিন সুলতানা তার নিজের ও পরিবারের অন্যদের নামে ভিজিডি এবং ওএমএস এর কার্ড জালিয়াতির মাধ্যমে গত (পনের) মাস দুস্থদের চাল আত্মসাৎ করে আসছে।

প্রতিবেদনে বিস্তারিত বলা হয় যে ইউনিয়নের ১, ২, ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শারমিন সুলতানা নিজ নামে মহিলা বিষয়ক অধিদপ্তর ইস্যুকৃত ভিজিডি কার্ডের অনুকূলে চাল তুলছেন মর্মে উক্ত পত্রিকার প্রতিবেদকের কাছে স্বীকার করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের অন্য সদস্যরাও নিজ নামে এবং পরিবারের সদস্যের নামে একাধিক ভিজিডি ও ওএমএস কার্ড করে নিজেদের মধ্যে সরকারি চাল ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। প্রতিবেদন হতে জানা যায় নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্যরা জানিয়েছেন যে, নিয়ন অনিয়ম যা কিছুই হোক না কেন তা ইউপি চেয়ারম্যানের যোগসাজসে এসব হয়ে থাকে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net